জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে সোনা বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বেগম (৪৫) বাড়ির আঙ্গিনায় বৃষ্টিতে ভিজে ঝাড়ু দিয়ে কাজ-কর্ম করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা : আখি আক্তার, সম্পাদক ও প্রকাশক : মোঃ আলম মৃধা
অফিস : ঢাকা বাংলাদেশ, আঞ্চলিক অফিস : নরসিংদী সদর, মোবাইল: 01726965965
Copyright © 2026 Dailychorabali24. All rights reserved.