নরসিংদী প্রতিনিধি:

শিবপুরে দশটি মামলার আসামি আসলাম খান নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত (৩ জুন) বুধবার রাতে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত, আসলাম খান উপজেলার চক্রধা ইউনিয়নের নগর গ্রামের মৃত খোকা খানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানায়, শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুম এলাকায় ওয়ারেন্ট – তামিল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবপুর বাসষ্ট্যান্ড থেকে দুলালপুর যাওয়ার পথে জনৈক রুহুল আমিন এর কনফেকশনারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। তিনি তাৎক্ষণিক শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কহিনুর মিয়াকে জানান।

 

আরও জানায়, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়ার দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ রাত ২২:৫৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছাইলে > পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন লোক কৌশলে পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় একজনকে আটক করিতে সক্ষম হয়।অপরজন পালিয়ে যায়।

 

এ বিষয়ে এসআই মোঃ আব্দুল কাইয়ুম বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার সাথে থাকা পলাতক আসামী নাম, ঠিকানা প্রকাশ করে। দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।