নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের এসপি, অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদ মর্যাদার ১৭ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এ অবসর দেওয়া হয়েছে।
আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— হাইওয়ে পুলিশ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ((সিআইডি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন,
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ),
অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, এপিবিএন অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা। রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান।
অবসরপ্রাপ্ত হলেন, পুলিশ অধিদপ্তর (টিআর পদ) ও রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।