নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়াই করে আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সাবেক ছাত্রদল নেতা ইব্রাহীম আল মাসুম (২৮) মারা যান।

 

আজ (১০ আগস্ট) সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ইব্রাহীম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের বাসিন্দা।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা জানাযায়, গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের ফকির বাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হন মাসুম।

 

এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।

 

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট দিন পরে মাসুমের মৃত্যু হয়।