নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া নামের এক বৃদ্ধপিতা নিহত হয়েছেন। আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।

 

নিহত, আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এই হত্যার ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী এলাকা থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানায়।

 

পরিবার সূত্রে জানা যায়, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই রুমে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের রুমে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই রুমে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে।

 

আরো জানা যায়, এই সময় বাধা দিতে গেলে অপর ভাই নূরনবী রাশেকেও কুপিয়ে আহত করে এবং মা সখিনা বেগম কেও আহত করে পালিয়ে যায় শাকিল। ছেলের ছুরিকাঘাতের আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।

 

স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

এই নির্মল হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা বলেন, রাতের অন্ধকারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। পরবর্তীতে খবর পেয়ে সকালে আমরা ওই বাড়িতে যাই। গিয়ে শুনতে পারি ছেলে তার বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে।