শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার পৌর শহরের লাইব্রেরি পট্টি লাইসেন্সপ্রাপ্ত দেশীয় বাংলা মদের দোকানের কাউন্টারে ক্যাশিয়ারকে রাব্বির শরীরে জাহিদ সরকারসহ ৩০-৪০ জন সন্ত্রাসী পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। আজ (২৩ সেপ্টেম্বর) এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত, পিয়াস নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার কাজী সারফ উদ্দিন আহমেদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর নরসিংদীর সদর থানাধীন লাইব্রেরি পট্টি লাইসেন্সপ্রাপ্ত দেশীয় মদের পাট্টায় দুপুর আনুমানিক দুইটা ৪০ মিনিটে দিকে পেট্রোল বোমা ফাটিয়ে কাউন্টারে ক্যাশিয়ার রাব্বি নামে একজনকে গুরুতর আহত করেন।

 

আরো জানা যায়, এই ঘটনার পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াসকে গ্রেপ্তার করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকার প্রতিদিন প্রায় ১০ লিটার ফ্রিতে বাংলা মদ নিতেন। একপর্যায়ে জাহাঙ্গীর সরকারের ছেলে বহু অপকর্মের হোতা জাহিদ সরকার মোটা অংকের টাকা দাবি করেন। দাবি কৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে জাহিদসহ ৩০-৪০ জন সন্ত্রাসী মদের পাট্টায় পেট্রোল বোমা ফাটিয়ে কাউন্টারে ক্যাশিয়ার রাব্বিকে গুরুতর আহত করে।

 

পুলিশের একটি সূত্রে জানায়, নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গির সরকার ও তার ছেলে জাহিদ সরকারসহ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category