শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ফুলেল ভালোবাসায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা থেকে বিদায় নিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। আজ (২৩ সেপ্টেম্বর) বুধবার বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে থানা ছাড়েন তিনি। এই সময় তাকে বিদায় জানাতে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ। প্রিয় ওসির বিদায়ে অনেকের চোখেই ছিলো অশ্রু। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসাইন এবং নবাগত ওসি তৌফিক আজমকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি তৌফিক আজমকেও ফুল দিয়ে বরণ করে নেন তারা। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

 

বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে নানা উপহারেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন তার জন্য। আনুষ্ঠানিকতার বাইরে এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশ।

 

সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাত নেড়ে বিদায় জানান। অনেকের চোখে তখন ছিল অশ্রু।

 

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ওসি হিসেবে জে ও এম তৌফিক আজম যোগদান করেন। তার দায়িত্ব গ্রহণের পরদিনই বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। তিনি প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তদারকি করেছেন। কোন এলাকার কি অবস্থা তা সরজমিনে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

 

নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি৷ আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসাইনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুর বাসীর কাছে সহযোগিতা চাই।

 

এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি আবজাল হোসেন। তিনি হরিরামপুরে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের কথা স্মরণ করেন। তিনি বলেন, চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখি নাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category