শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার তদন্তে নাম আসা আসামি সাইফুল গাজী (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে শিবপুরের বরইতলা এলাকা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন শিবপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল কাইয়ুম (বিপি-৭৯০১০০৪৩০৫)।

পুলিশের আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, শিবপুর থানার এফআইআর নং-৬, তারিখ ১৩ জুলাই ২০২৬, ধারা ৩৯৪ সংযোজন ৩৯৫/৩৯৭-এর মামলায় আগে গ্রেপ্তার হওয়া মনির হোসেনের ১৬৪ ধারার জবানবন্দিতে সাইফুলের নাম আসে।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই রাতে শিবপুরের কুমরাদী এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় সাইফুলসহ কয়েকজন অংশ নেয়। ডাকাতির পর লুট করা টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেল ভাগ-বাটোয়ারার কথাও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে।

লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম শনাক্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ডাকাতির পরিকল্পনায় কার কী ভূমিকা ছিল তা জানতে সাইফুলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। এ কারণে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

আদালতে দেওয়া আবেদনে সাইফুলের বিরুদ্ধে শিবপুর ও টঙ্গী থানায় ডাকাতি, হত্যা এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে সাইফুল আহত হলে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category