শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: 

নরসিংদীতে মোঃ মানিক মিয়া নামে একটি ফেসবুক আইডি খুলে তার ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর, মিথ্যা ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ মানিক মিয়া।

 

মোঃ মানিক মানিক মিয়া নরসিংদী সদরের বিলাসদী গ্রামের মৃত মোঃ মকবুল হোসেনের ছেলে।

 

জিডি সূত্রে জানা যায়, তিনি বিএনপির সাবেক ছাত্রনেতা এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি জানতে পারেন, অজ্ঞাতনামা ব্যক্তি তার ছবি ব্যবহার করে “Manik Mia” নামে একটি ফেসবুক আইডি খুলে সেটি পরিচালনা করছেন।

 

জিডিতে মোঃ মানিক মিয়া উল্লেখ করেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার নামে এ ধরনের স্ট্যাটাস ও কমেন্ট প্রচার করায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অজ্ঞাতনামা ব্যক্তি তার আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

 

মোঃ মানিক মিয়া অভিযোগ করে বলেন, ওই ফেসবুক আইডিতে তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য পোস্ট করা হচ্ছে। এমনকি তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ছবি সংযুক্ত করে পোস্ট করা হচ্ছে।

 

এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি করেন মোঃ মানিক মিয়া।

 

বিষয়টি তদন্ত করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনাকারী ব্যক্তিকে শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category