শিরোনাম :
পালিয়েছে ধর্ষণকারী, শিবপুরে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ! নরসিংদীর শিবপুর এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! তরুণীর ইজ্জতের দাম ১ লাখ টাকা,,,,!! বিএনপি নেতাদের সালিশে তরুনীর আত্মহত্যার চেষ্টা!! বেলাবো ব্রহ্মপুত্র নদীতে অজ্ঞাত নারীর লাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ মনোহরদী থানার এস আইয়ের বিরুদ্ধে! নরসিংদীতে চিংড়ি মাছে জেলী মেশানোর দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড আইজিপি ব্যাজ-২০২৫ পেলেন ডিবি নরসিংদীর এসআই শেখ মোঃ জসিম উদ্দিন নরসিংদীর রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীর আইন-শৃঙ্খলা সভায় অপরাধ দমনে কঠোর নির্দেশ

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

চোরাবালি ডেস্ক:

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জনাব মনজুর এলাহীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

 

সভায় বিগত মাসের জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনগুলোতে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

বিশেষভাবে মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানবপাচার প্রতিরোধ, হত্যাকাণ্ড ও রাহাজানি নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

 

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা