শিরোনাম :
পালিয়েছে ধর্ষণকারী, শিবপুরে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ! নরসিংদীর শিবপুর এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! তরুণীর ইজ্জতের দাম ১ লাখ টাকা,,,,!! বিএনপি নেতাদের সালিশে তরুনীর আত্মহত্যার চেষ্টা!! বেলাবো ব্রহ্মপুত্র নদীতে অজ্ঞাত নারীর লাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ মনোহরদী থানার এস আইয়ের বিরুদ্ধে! নরসিংদীতে চিংড়ি মাছে জেলী মেশানোর দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড আইজিপি ব্যাজ-২০২৫ পেলেন ডিবি নরসিংদীর এসআই শেখ মোঃ জসিম উদ্দিন নরসিংদীর রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

আইজিপি ব্যাজ-২০২৫ পেলেন ডিবি নরসিংদীর এসআই শেখ মোঃ জসিম উদ্দিন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধ:

বাংলাদেশ পুলিশের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শেখ মোঃ জসিম উদ্দিন।

 

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন তার হাতে এই সম্মাননা তুলে দেন।

 

অনুষ্ঠানে গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালনে অসামান্য অবদান রাখা ৩৪১ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ সাফল্য অর্জনকারী ইউনিটসমূহকেও পুরস্কৃত করা হয়।

 

এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর নরসিংদী জেলায় কর্মস্থলে যোগ দেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযান, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন।

 

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এসআই জসিম উদ্দিন বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যেতে চাই।”

 

ডিবি নরসিংদীর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা