নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সদর উপজেলায় বড় বাজারের মাছ পট্টিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (১৩ মে) বুধবার পরিচালিত এই অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশের দায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনিক সূত্রে জানায়, অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, “অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এসময় প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।