শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

জিয়া শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে শালিধা ফুটবল টুর্নামেন্ট-২০২৬

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

আজ শুক্রবার নরসিংদীর শালিধা পৌর ঈদগাহ মাঠে কমলকুড়ি সেবা সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন নরসিংদী জেলা সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাসিব হায়দার সোহরাব।

 

টুর্নামেন্টের উদ্বোধন করেন জিয়া শিশু-কিশোর সংগঠন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মিয়া, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি হাসনাত কবির লোকমান, নরসিংদী সদর থানা জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category