শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে যুবককে “মিথ্যা মামলায়” চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব! 

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি। কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির কোনো নথি বর্তমানে কারা অধিদপ্তরের কাছে নেই।

 

আজ (১৮ আগস্ট) মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন।

 

কারা মহাপরিদর্শক জানান, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছে। এর মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকেও বিপুলসংখ্যক বন্দি পালিয়ে যায়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নরসিংদী কারাগার থেকে ৯ জন জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তিনজন এখনো পলাতক। এছাড়া কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিও কারা অধিদপ্তরের কাছে নেই।

 

কারা মহাপরিদর্শক আরও জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছে। এসব কারাগারের মোট ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা প্রায় দ্বিগুণ।

 

কারা অধিদপ্তরের এ তথ্য প্রকাশের পর নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি ও জঙ্গিদের বর্তমান অবস্থান এবং নিখোঁজ নথি উদ্ধারের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category