শিরোনাম :
পালিয়েছে ধর্ষণকারী, শিবপুরে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ! নরসিংদীর শিবপুর এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে! তরুণীর ইজ্জতের দাম ১ লাখ টাকা,,,,!! বিএনপি নেতাদের সালিশে তরুনীর আত্মহত্যার চেষ্টা!! বেলাবো ব্রহ্মপুত্র নদীতে অজ্ঞাত নারীর লাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের বৈঠক শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সঠিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ মনোহরদী থানার এস আইয়ের বিরুদ্ধে! নরসিংদীতে চিংড়ি মাছে জেলী মেশানোর দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড আইজিপি ব্যাজ-২০২৫ পেলেন ডিবি নরসিংদীর এসআই শেখ মোঃ জসিম উদ্দিন নরসিংদীর রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজা, ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীর শিবপুর এমপির অনুদানের টাকা নরসিংদী সদর মানুষের পকেটে!

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী’র ঐচ্ছিক তহবিলের অনুদান বণ্টন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিজ নির্বাচনী এলাকা শিবপুরের তুলনায় নরসিংদী সদর উপজেলায় বেশি অনুদান দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে ২০ মে ২০২৬ তারিখে ইস্যুকৃত এক চিঠির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এমপির অনুকূলে স্বেচ্ছাধীন তহবিল থেকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়। ওই বরাদ্দ ১৬ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে।

 

চিঠিতে দেখা যায়, বরাদ্দপ্রাপ্তদের মধ্যে ১৪ জন নরসিংদী সদর উপজেলার বাসিন্দা, যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে এমপির নিজ নির্বাচনী এলাকা শিবপুর উপজেলায় মাত্র ২ জনের নামে মোট ২০ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে।

 

তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, শিবপুরে যে দুইজন অনুদান পেয়েছেন, তা সরাসরি এমপির সুপারিশে নয়; বরং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রদান করা হয়েছে। এরমধ্যে একজন আবার এমপির আপন চাচাতো ভাই। গরিবের জন্য এই অনুদান থাকলেও অনুদান পেয়েছে ধনীরা বলে অভিযোগ করছেন শিবপুরবাসী। এ কারণে অনেকে প্রশ্ন তুলছেন—এমপির নিজ এলাকার মানুষের জন্য বরাদ্দ কম কেন এবং বণ্টন প্রক্রিয়ায় কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে শিবপুর উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, তাদের প্রত্যাশা ছিল নিজ এলাকার অসহায় মানুষ বেশি সহায়তা পাবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাওয়ায় তারা হতাশ।

 

অন্যদিকে বিষয়টি নিয়ে সংসদ সদস্য মনজুর এলাহী’র কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট মহল মনে করছে, অনুদান বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, যাতে জনমনে বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা