শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে যুবককে “মিথ্যা মামলায়” চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন??

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি:

জুলাই হত্যাকাণ্ডের সময় নরসিংদীতে স্পেশাল ব্রাঞ্চের জেলার প্রধান ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করতেন বর্তমান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা। অভিযোগ উঠেছে, সেই সময়ের পর তিনি নরসিংদী শহরে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

 

স্থানীয় সূত্রের দাবি, নরসিংদীর এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের পূর্ব পাশে অবস্থিত ‘স্বপ্ন পার্ক’ নামের ১৬ তলা ভবনে দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি। একটি তার নিজের নামে এবং অন্যটি তার স্ত্রীর নামে বলে বিশ্বস্ত একাধিক সূত্র দাবি করেন। দুটি ফ্ল্যাটের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।

 

জুলাই হত্যাকাণ্ডের পর তিনি নরসিংদী থেকে বদলি হলেও তার পরিবার দীর্ঘদিন নরসিংদীতেই অবস্থান করছে। তার সন্তানও পড়াশোনা করছে এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসে।

 

এখন প্রশ্ন উঠেছে- সরকারি চাকরিজীবী হিসেবে এই বিপুল অর্থের উৎস কী? তার আয়ের সঙ্গে এই সম্পদের সামঞ্জস্য রয়েছে কি?

 

এসব বিষয়ে ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “আপনারা তদন্ত করে দেখেন”

 

নরসিংদীর মানুষের প্রশ্ন জুলাই হত্যাকাণ্ডের নায়ক কি এই জাহাঙ্গীর বাদশা?? জুলাই হত্যাকান্ডের দুই বছর পেরিয়ে গেল কিন্তু নরসিংদীতে রয়ে গেলেন জাহাঙ্গীর বাদশা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাইয়ে তার ভূমিকা ও অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার দাবি জুলাই যোদ্ধাদের!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category