শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা: আগামী পাঁচ দিন থাকবে বজ্রপাতসহ ভারী বৃষ্টি

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চোরাবালি ডেক্স:
সারাদেশে বিচ্ছিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। এই অবস্থার মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। গত (৯ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানা গেছে।

এই অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো জানা যায়, আগামী শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই দুই দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দুই দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category