শিরোনাম :
শিবপুরে বৃদ্ধ পিতাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে, বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ভাই ও মা আহত বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

শিবপুরে বৃদ্ধ পিতাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে, বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ভাই ও মা আহত

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া নামের এক বৃদ্ধপিতা নিহত হয়েছেন। আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।

 

নিহত, আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এই হত্যার ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী এলাকা থেকে পালিয়ে গেছেন। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানায়।

 

পরিবার সূত্রে জানা যায়, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই রুমে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের রুমে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই রুমে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে।

 

আরো জানা যায়, এই সময় বাধা দিতে গেলে অপর ভাই নূরনবী রাশেকেও কুপিয়ে আহত করে এবং মা সখিনা বেগম কেও আহত করে পালিয়ে যায় শাকিল। ছেলের ছুরিকাঘাতের আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান।

 

স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

এই নির্মল হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা বলেন, রাতের অন্ধকারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। পরবর্তীতে খবর পেয়ে সকালে আমরা ওই বাড়িতে যাই। গিয়ে শুনতে পারি ছেলে তার বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category