শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে যুবককে “মিথ্যা মামলায়” চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে তেল চুরির টাকা দুই ওসির পকেটে!

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার কোন্দারপাড়া বাসস্ট্যান্ড থেকে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তেল চুরির একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে।

 

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মহাসড়কে চলাচলকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বড় যানবাহন থেকে রাতের আঁধারে ডিজেল চুরি করে এসব দোকানে মজুত করা হয়। পরে তা খোলা বাজারে বিক্রি করা হয়। প্রকাশ্যেই এই তেল চুরির ব্যবসা রমরমা চলছে। সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় এ ধরনের ১৪টি অস্থায়ী দোকান রয়েছে এবং একটি সংঘবদ্ধ চক্র এ কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

 

অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটটি শিবপুর থানার ওসি ও নরসিংদী জেলার গোয়েন্দা শাখা(ডিবি) ওসি কে আর্থিক সুবিধা দিয়ে আসছে। ১৪ টা দোকানের একজন দলপতি রয়েছেন। তিনি প্রতি মাসে ৩০০ লিটার তেলের মূল্য (বর্তমানে ৩৪ হাজার ৫০০ ) একটি পাম্পে পরিশোধ করেন। ওই পাম্প থেকে শিবপুর থানা পুলিশ বিনামূল্যে ৩০০ লিটার তেল নেয়।

অন্যদিকে জেলা গোয়েন্দা শাখার( ডিবি) ওসি ১৪ টি দোকান থেকে ২০০০ করে ২৮ হাজার টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে। শিবপুরে এটা ওপেন সিক্রেট!

 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।”

 

অন্যদিকে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবুল কায়েস আকন্দ বলেন, “এটা সত্য নয়। আপনি চাইলে আমি একান্তে এ বিষয়টি নিয়ে কথা বলতে চাই।”

 

তবে জনমনে প্রশ্ন তারা যদি আর্থিক সুবিধা নিয়ে না থাকেন, তাহলে কিভাবে চলছে এই তেল চুরির রমরমা ব্যবসা??


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category