শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে যুবককে “মিথ্যা মামলায়” চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

মনোহরদীতে বিএনপি নেতা দোলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করায় বাদীর ভাইকে হাত-পা বেঁধে খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়!!

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Oplus_131072

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, শ্লীলতাহানি, নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক নারী উদ্যোক্তা।

 

মামলার অপর দুই আসামি হলেন হাররদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল জব্বার এবং অর্জুনচর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মুক্তার উদ্দিন তালুকদার।

 

আদালত সূত্রে জানা যায়, মামলাটি নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোহরদী সি.আর. মামলা নং-৪১৫/২০২৬ হিসেবে দায়ের করা হয়েছে।

 

বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতেই আনুমানিক ১২টার দিকে বাদীর ভাই সোহেল মিয়াকে লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায় দোলনের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি। পরে তাকে দোলনের গোপন আস্তানা মনোহরদী হরিনারায়নপুরে হাত-পা বেঁধে রেখে, পপি আক্তারকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে মামলা প্রত্যাহার না করলে বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

 

স্থানীয় সূত্রের দাবি, আব্দুল জব্বার এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার ও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার কথাও স্থানীয়দের মুখে শোনা যায়। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা দোলনের প্রভাব ও আশ্রয়ে তার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এ ঘটনায় জব্বারের নেতৃত্বে রাকিব, চাঁন্দা বকুল, সোহাগসহ ২৫ থেকে ৩০ জন অস্ত্রধারী ব্যক্তি সহযোগিতা করেছে বলে গোপন সূত্রে জানা গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মনোহরদীতে স্থানীয় প্রশাসনের কার্যকর উপস্থিতি নেই বললেই চলে। বেলাবো-মনোহরদী এলাকার সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পান। সামান্য একটি মামলা মোকাবেলা করারও সৎ সাহস নেই তার। কারণ সে অপরাধী। এজন্যই মামলা প্রত্যাহার করাতে সে পাগল হয়ে গেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে মামলার বাদী পপি আক্তারের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এতে তার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

এলাকার সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category