শিরোনাম :
নরসিংদীতে স্কলার পলিটেকনিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতার টাকা আটকে রাখার অভিযোগ! শিবপুরে ডাকাতি মামলায় সাইফুল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন পলাশের ইউরিয়া সার কারখানায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বেলাবতে যার উপরে হামলা তার নামেই মামলা দিল ওসি!  নরসিংদীতে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ! বেলাবো ইউএনওর নির্দেশে স্থাপনা ভাঙচুর, জমি দখল বুঝিয়ে দেয় প্রশাসন ও পুলিশ! নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার ফুলের ভালোবাসায় বিদায় নিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন নরসিংদীতে মদের দোকানের ক্যাশিয়ারকে আগুন দেওয়ার অভিযোগ: পিয়াস নামে এক যুবক গ্রেপ্তার নরসিংদী ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগে থানায় জিডি চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায়, জেল সুপারকে শোকজ করেন বিচারক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় কুপিয়ে হত্যা, লুট চারলাখ টাকার মালামাল”

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্রাইম রিপোর্ট:
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুত্বর আহত হয়েছেন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল।

গত (১৭ জুলাই) শুক্রবার দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকার শাজাহান মিয়ার ছোট ভাই মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতি চলা কালে মিলন তার বড় ভাই শাহজাহানসহ কয়েকজকে ফোন করে জানায় ডাকাতি হচ্ছে। পরে আশপাশের লোকজন এগিয়ে বাঁধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার চাচা সুরোজ মিয়া। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে দিনে দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনতিবিলম্বে মাধবদী থানার অযোগ্য ওসির বদলির দাবী জানিয়েছেন সচেতন মানুষ। মাধবদী সাধারণ মানুষের প্রশ্ন কেন ডাকাতদের ধরা হচ্ছে না , তাহলে কি পুলিশ নিজে এই ডাকাতির সাথে জড়িত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category