শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! শিবপুরে ময়লার ভাগাড়কে ফুল, ফল, ঔষধি বাগানের রূপকার: মোছা: ফারজানা ইয়াসমিন মনোহরদীর ওসির দুই কোটি টাকার ফ্ল্যাট নরসিংদীতে! নিরব প্রশাসন?? নরসিংদীর মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, জোরপূর্বক মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! নরসিংদীতে তিন জঙ্গি এখনো পলাতক: জেলা কারাগার থেকে ১৬৬ বন্দির নথি গায়েব!  মনোহরদীতে সাত বছর ধরে একই পদে ডা.রাশেদুল! বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়? নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে: স্বাস্থ্য সহকারী রাবেয়া আক্তার! পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুমের মৃত্যু নরসিংদীর মনোহরদীতে যুবককে “মিথ্যা মামলায়” চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..!

নরসিংদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বাসাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৮ জুন) নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকাস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, আসিফ আহমেদ সোহাগ (২০)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার লোহারমোড় এলাকার বাসিন্দা।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসিফ আহমেদ সোহাগের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদীর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category